শায়েস্তাগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইঁয়েছেন এক ব‍্যাক্তি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইঁয়েছেন এক ব‍্যাক্তি

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৯:০৬:৪৫ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইঁয়েছেন এক ব‍্যাক্তি

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোঃ মনজিল হোসেন (৪৫)নামে এক ব‍্যাক্তি সর্বস্ব খুঁইয়েছেন। 

এ ঘটনাটি ঘটেছে বুধবার ২২ মে ভোর ৫টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে চুনারুঘাটের মুড়ারবন্দ  সৈয়দ নাসির উদ্দিন সিপাহ শালার মাজার জিয়ারত করেন। 

জিয়ারত শেষে টমটম যোগে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।এসময়  অজ্ঞান পার্টির লোকেরা তাকে কিছু একটা শুকিয়ে দিয়ে তার সাথে থাকা টাকা পয়সা  ও ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে  টমটম চালক তাকে অচেতন অবস্থায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ নামিয়ে দেয়।  এ অবস্থায় তাকে স্থানীয়  শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটারের কোষাধ‍্যক্ষ সাংবাদিক মোহাম্মদ আলী সরকার ও সাংগঠনিক সম্পাদক কাজী আবুসাঈদ ফরহাদ তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।

সেখানে চিকিৎসা শেষে তার অবস্থার উন্নতি হলে তাকে তার নিজ বাড়ি যাওয়ার জন্য শায়েস্তাগঞ্জ শ্যামলী বাসে উঠিয়ে দেয়া হয়। মোঃ মঞ্জিল হোসেন মুন্সীগঞ্জ জেলা ও উপজেলার  চরকিশোরগঞ্জ উল্লাপাড়া গ্রামের নাজিম উদ্দিন  দেওয়ানের পুত্র।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির