হবিগঞ্জে ডোবায় পড়ে প্রাণ গেল শিশুর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

হবিগঞ্জে ডোবায় পড়ে প্রাণ গেল শিশুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০১:৫২:১৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে ডোবায় পড়ে প্রাণ গেল শিশুর

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জে ডোবার পানিতে পড়ে আতিকুর রহমান নামে এক বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  বুধবার (২২ মে) সকাল সাড়ে দশটায় পৌরশহরের বাঁশমহাল এলাকায় এই ঘঠনা ঘটে। নিহত আতিকুর রহমান পৌরশহরের বাঁশমহল এলাকার আশিক মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে মা ঘরের কাজ করার মায়ের অগোচরে হামাগুড়ি দিয়ে খেলতে খেলতে বাড়ির পিছনের ডোবায় পড়ে যায় শিশু আতিকুর।

কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সকাল সাড়ে দশটায় পিছনের ডোবা থেকে আতিকুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু আতিকুরকে মৃত ঘোষণা করেন৷ 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন , পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির