বাবাকে মারধরের মামলায় হবিগঞ্জে বিএনপি নেতা কারাগারে
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৩ AM

বাবাকে মারধরের মামলায় হবিগঞ্জে বিএনপি নেতা কারাগারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৩ ১১:১৫:৫০ AM

বাবাকে মারধরের মামলায় হবিগঞ্জে বিএনপি নেতা কারাগারে

ছবি: সংগৃহীত


বাবাকে মারধরের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলায় এক বিএনপি নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।  রোববার (৬ আগষ্ট) আদালতের মাধ্যমে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার (৫ আগষ্ট) রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সামছুল ইসলাম। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি পেশায় একজন আইনজীবী।

মামলার অভিযোগ ও থানা–পুলিশ সূত্রে জানা গেছে, লাখাই উপজেলার মানপুর গ্রামের আবদুল ওয়াদুদের (৭৫) সঙ্গে সম্পত্তি ও পারিবারিক নানা বিষয় নিয়ে তার ছেলে সামছুল ইসলামের বিরোধ দেখা দেয়। শনিবার সকালে সামছুল তার বাবাকে মারধর করেন। পাশাপাশি গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সাদা কাগজে টিপসই নিয়ে নেন। এ ঘটনায় আবদুল ওয়াদুদ বিকেলে লাখাই থানায় ছেলের বিরুদ্ধে একটি মামলা করেন।

মামলায় আরও অভিযোগ করা হয়, আবদুল ওয়াদুদের ঢাকার ওয়ারীতে ব্যবসাপ্রতিষ্ঠানের দোকানঘর আছে। সেই দোকানঘরের ভাড়া সামছুল ইসলাম জোর করে উঠিয়ে নেন।

মামলার পরিপ্রেক্ষিতে লাখাই থানা-পুলিশ শনিবার রাতেই সামছুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। রোববার তাকে হবিগঞ্জ আমলি আদালতে হাজির করলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, সামছুল ইসলামের বিরুদ্ধে তার বাবা আবদুল ওয়াদুদ থানায় মামলা করেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী