কমলগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

কমলগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৩ ১১:২৫:৪১ পূর্বাহ্ন

কমলগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

ছবি: কমলগঞ্জ প্রতিনিধি


মৌলভীবাজারের কমলগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে উপজেলার মুন্সীবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসীতে  মনিটরিং ও সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনা করা হয়।

মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে কমলগঞ্জ থানা পুলিশ।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করা, প্যাকেটজাত খাদ্য পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সীবাজারে অবস্থিত অসিত স্টোরকে ১০ হাজার টাকা, প্রভাতী ফার্মেসীকে ৫ হাজার টাকা, রাধাকৃষ্ণ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম।

এস.ডি



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি