কুলাউড়ায় বিএনপির নতুন কমিটি ঘোষণা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

কুলাউড়ায় বিএনপির নতুন কমিটি ঘোষণা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৩ ১২:২৭:৩৯ অপরাহ্ন

কুলাউড়ায় বিএনপির নতুন কমিটি ঘোষণা

ছবি: প্রতীকী


মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  রোববার (৬ আগস্ট) মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশিক মোসাররফকে আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ৩৭ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন এই কমিটির অনুমোদন দেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান। 

রোববার বিকেলে জেলা বিএনপির প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কুলাউড়া উপজেলায় বিএনপির সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে জেলা সভাপতি এই কমিটি গঠন করে দিয়েছেন।

কমিটির সদস্যরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজা, জেলা বিএনপির সহ সভাপতি শওকতুল ইসলাম শকু, সাবেক পৌরসভা মেয়র কামাল আহমেদ জুনেদ, সাইফুল আলম চৌধুরী, এম এ মজিদ, রেদোয়ান খান, শামীম আহমেদ চৌধুরী, আজিজুর রহমান মনির, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জলিল জামাল, আব্দুল আহাদ, আকদ্দছ আলী মাস্টার, হাজী রফিক মিয়া ফাতু, আলমগীর হোসেন ভুঁইয়া, কমর উদ্দিন আহমেদ কমরু, মইনুল হক বকুল, মো. আব্দুস সালাম, মো. জুনাব আলী, ফারুক আহমেদ পান্না, সফিকুর রহমান আপার, আব্দুর রব কাজল, মহিউদ্দিন মুকুট, আব্দুল ওয়াহিদ, আক্তার হোসেন, নবাব আলী তকী খান, মুহিতুর রহমান মুহিত, সৈয়দ রনি হাসান সালাম, আব্বাস আলী, আব্দুল মুক্তাদির মুক্তার, আফজাল হোসেন সাঈদ, আজমল আলী, তৌফিক আহমেদ চৌধুরী, আব্দুল মুহিত বাবলু, সুফিয়া রহমান ইতি ও তাহমিনা আক্তার পলি।

এস.ডি



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি