চা শ্রমিকদের উন্নয়নে অংশীজন সভা অনুষ্ঠিত
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

চা শ্রমিকদের উন্নয়নে অংশীজন সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৩ ০১:১৬:২২ পূর্বাহ্ন

চা শ্রমিকদের উন্নয়নে অংশীজন সভা অনুষ্ঠিত

ছবি: কমলগঞ্জ প্রতিনিধি


মৌলভীবাজারের কমলগঞ্জে নারী চা শ্রমিকদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় “নারী চা শ্রমিকদের অধিকার ও শোভন কাজ পরিস্থিতি: উন্নয়নে করণীয়” শীর্ষক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ আগস্ট) উপজেলার হীড বাংলাদেশ হল রুমে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস্’র আয়োজনে ও অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু দলই ভ্যালি সভাপতি ধনা বাউরীর সভাপতিত্বে ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস্’র প্রকল্প সমন্বয়কারী মনিরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, সহ-সভাপতি পংকজ কন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মনু দলই ভ্যালির সাধারণ সম্পাদক নির্মল দাস পাইনকা।

ট্রেড ইউনিয়ন ও সুশীল সমাজের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের নারী শ্রমিকদের ক্ষমতায়ন, চা খাতে নিয়োজিত নারী শ্রমিকদের অধিকার ও শোভন কাজ পরিস্থিতি অবহিতকরণ ও অংশীজন  সম্পৃক্ততার মাধ্যমে নারী শ্রমিকের অধিকার ও শোভন পরিস্থিতির উন্নয়ন লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভ্যালি কমিটির গুরুত্বপূর্ণ নেতারা, চা শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ টি স্টাফ এস্টেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, চা শ্রমিক নিয়ে কাজ করেন এমন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিসহ ২৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা চা শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন এ আয়োজনে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস্’র প্রকল্প সমন্বয়কারী মনিরুল কবির নারী চা শ্রমিকের অধিকার ও শোভন কাজ পরিস্থিতি গবেষণাপ্রাপ্ত ফলাফল উপস্থাপন করেন।

এস.ডি



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি