বিয়ানীবাজারে সাপের কামড়ে শিশুর মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫২ PM

বিয়ানীবাজারে সাপের কামড়ে শিশুর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৩ ০৮:৩৫:৫৭ AM

বিয়ানীবাজারে সাপের কামড়ে শিশুর মৃত্যু

ফাইল ছবি


বিয়ানীবাজারে বিষাক্ত সাপের কামড়ে গোলাপগঞ্জের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৮টার দিকে বিয়ানীবাজার উপজেলার আঙুরা মোহাম্মদপুর গ্রামে একটি বিষাক্ত সাপ কামড় দিলে দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে হিলালপুর নামক স্থানে শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুটির নাম শাহিনা বেগম (১৩) । বাড়ি গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ইয়াগুল গ্রামে।সে সফিক উদ্দিনের মেয়ে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর পিতা সফিক উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বুধবারীবাজার উপজেলার আঙুরা মোহাম্মদপুরে গ্রামের ইসলাম উদ্দিনের নাতনি শাহিনা বেগমকে উনার বাড়িতে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। এরপর তাৎক্ষণিক তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে শিশুটির মৃত্যু হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব