বড়লেখায় ৩ গরুসহ ৫ চোর আটক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

বড়লেখায় ৩ গরুসহ ৫ চোর আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৩ ০২:১১:১৫ পূর্বাহ্ন

বড়লেখায় ৩ গরুসহ ৫ চোর আটক

ছবি: সংগ্রহীত


মৌলভীবাজারের বড়লেখায় ৩টি গরুসহ ৫ চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার দিনভর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন রাতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন চুরি হওয়া গরুর মালিক উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের কৃষক রিপন দাস।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইব্রাহিম আলী ওরফে মামুন (১৯), সাজু মিয়া (২৩), বটল মিয়া ওরফে তাজ উদ্দিন (৩৩),  জাহিদ হাসান (২১) ও রিয়াজ উদ্দিন (২৮)।তাদের সবার বাড়ি বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যানের আজির উদ্দিনের একটি গরু, পূর্ব দক্ষিণভাগ গ্রামের কৃষক রিপন দাসের একটি গরু ও উপজেলার মুছেগুল গ্রামের আজিম উদ্দিনের একটি গরুসহ মোট তিনটি গরু চুরি করেছে। সোমবার (৭ আগস্ট) ভোরে উপজেলার দক্ষিণভাগ বাজারে ইব্রাহিম আলী মামুনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা আটক করেন। এসময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মারধর করেন। খবর পেয়ে বড়লেখা থানার এসআই স্বপন কান্তি দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনকে উদ্ধার করে। পরে মামুনের দেয়া তথ্যের ভিত্তিতে সাজু মিয়া, বটল মিয়া ওরফে তাজ উদ্দিন, জাহিদ হাসান ও রিয়াজ উদ্দিনকে দিনভর পৃথকস্থানে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে।

এসময় তারা গরু চুরির কথা স্বীকার করে। পরে বটল মিয়া ওরফে তাজ উদ্দিনের গোয়ালঘর থেকে পুলিশ চুরি হওয়া তিনটি গরু উদ্ধার করে।

বড়লেখা থানার এসআই স্বপন কান্তি দাস বলেন, গরু চুরির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় চুরি হওয়া তিনটা গরু উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা গরু চুরির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি