সিলেটের নদ-নদীর পানি আরও বাড়ার আশঙ্কা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৭ PM

সিলেটের নদ-নদীর পানি আরও বাড়ার আশঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৩ ১২:০০:৪২ PM

সিলেটের নদ-নদীর পানি আরও বাড়ার আশঙ্কা

ছবি: সংগৃহীত


সিলেটের আকাশে বুধবার (৯ আগস্ট) সকাল থেকেই রোদ ঝলমলে থাকলেও দুপুর ১টা থেকে নামে ঝুম বৃষ্টি। বৃষ্টিতে বৃষ্টিতে হয় সন্ধ্যা। আগামী দুইদিন এভাবে সিলেটে হতে পারে আরও বৃষ্টি। এতে সিলেট অঞ্চলের নদ-নদীগুলোর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বুধবার ৪৮ ঘণ্টার এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ বায়ু বাংলাদেশের উপরও সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি অবস্থায় রয়েছে। ফলে আগামী দুইদিন সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়- সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সিলেট অঞ্চলের সব প্রধান নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় সিলেট পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে উক্ত সময়ে এ অঞ্চলের প্রধান নদ-নদীগুলো- সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই-কংশ, সোমেশ্বরী, যাদুকাটার পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব