আনসার সদস্যের পরিবারকে ৬ লাখ টাকার চেক প্রদান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৭ PM

আনসার সদস্যের পরিবারকে ৬ লাখ টাকার চেক প্রদান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৩ ০৫:৩৭:৪৯ AM

আনসার সদস্যের পরিবারকে ৬ লাখ টাকার চেক প্রদান

ছবি: কোম্পানীগঞ্জ প্রতিনিধি


কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের কামালবস্তি গ্রামের আনসার সদস্য জালাল উদ্দিনের (৪১) পরিবারকে ছয় লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। 

বুধবার দুপুর ১টায় সিলেট নগরীর আখালিয়াস্থ জেলা কমান্ড্যাট এর কার্যালয়ে মৃত আনসার সদস্য জালাল উদ্দিনের পরিবারের হাতে চেকটি তুলে দেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী। 

চেকটি গ্রহণ করেন মৃত জালাল উদ্দিনের পিতা আব্দুল হামিদ, মাতা খুশিদুন নেছা, স্ত্রী জুছনা বেগমসহ পাঁচ সন্তান। 

এ সময় উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুটান্ট এএসএম এনামুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম।

উল্লেখ্য, গেল বছরের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ সদরে আনসার গার্ড বিটিসিএলে কর্মরত অবস্থায় হার্ট অ্যাটাকে মারা যান জালাল উদ্দিন। ঐ সময় দাফন কাফনের জন্য আনসার ও ভিডিপি পক্ষ থেকে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছিল।

এস.ডি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব