সুনামগঞ্জে ৮ জুয়াড়ি কারাগারে
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০০ PM

সুনামগঞ্জে ৮ জুয়াড়ি কারাগারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৩ ১১:০১:৩৭ AM

সুনামগঞ্জে ৮ জুয়াড়ি কারাগারে

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জুয়া খেলার সামগ্রীসহ ৮ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১০ আগষ্ট) রাতে উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা গ্রামের সাইকুল ইসলামের বাড়ি সংলগ্ন মুদির দোকান থেকে তাদের আটক করে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার (১০ আগষ্ট) রাতে তাহিরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা গ্রামের সাইকুল ইসলামের বাড়ি সংলগ্ন মুদির দোকান থেকে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রীসহ নগদ ৮ হাজার ৮শত টাকা জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা গ্রামের মৃত নুর মিয়ার ছেলে আব্দুর রেজ্জাক (৪৫), একই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে নজু মিয়া (৫৫), মৃত মরমুজ আলীর ছেলে শুক্কুর আলী (৩২), আব্দুল আজিজের ছেলে আব্দুর রশিদ (৩৪), পাশ্ববর্তী মানিগাঁও গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে নুর আলম (২৫), আব্দুল ছোবহানের ছেলে লিটন মিয়া (৩৫), হলহলিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোক্তার হোসেন (২৫), ব্রাহ্মণগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জুয়েল মিয়া।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেনবলেন, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার দুপুরে আসামিদের কোর্ট হাজতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী