৩৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৮ PM

৩৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৩ ০৪:৪৩:৪৪ AM

৩৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ছবি: গোলাপগঞ্জ প্রতিনিধি


সিলেটের গোলাপগঞ্জে যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে দীর্ঘ ৩৩ বছর পলাতক থাকার পর বোনের শিরনিতে এসে ধরা খেলেন হত্যার মামলার আসামি মাসুক মিয়া (৫৬)।বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত আড়াইটার দিকে লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামি লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও এলাকার চরন মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯০ সালে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বাজারে যাওয়ার পথে একই গ্রামের আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করে মাসুক মিয়া। তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর। হত্যার পর তিনি প্রথমে চট্টগ্রামে চলে যায়। সেখানে ৫/৬ মাস থাকার পর ভারতে তার চাচা আরজদ আলীর কাছে চলে যায়। আরজদ আলী পাকিস্তান পিরিয়ড থেকেই ভারতে বসবাস করে আসছেন। ভারতে ৬/৭ বছর চাচার কাছে ছিলেন মাসুক মিয়া। সেখানে থাকা অবস্থায় তিনি ছদ্মবেশে কয়েকবার দেশে এসে ২/১ মাস থেকে আবার চলে যেতেন। ভারতে ৬/৭ বছর থাকার পর সৌদি আরব তিনি চলে যান। এরপর আবারও ভারতে আসেন। ভারত থেকে গত ১০/১৫ দিন আগে বোনের মৃত্যুর শিরনীতে দেশে আসেন মাসুক মিয়া। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আসামি মাসুক মিয়াকে গ্রেপ্তার করে। 

আসামির বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা নং- ০৮ (০৪) ৯০, জি.আর মামলা  নং- ৩৯/৯০, দায়রা নং ২৯/৯১। 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দৈনিক জৈন্তা বার্তা'কে জানান, তিনি একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এতদিন তিনি বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। বোনের শিরনীতে দেশে আসছে এ তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

এস.ডি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব