গোলাপগঞ্জে চোরাই গরু নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক ৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৭ PM

গোলাপগঞ্জে চোরাই গরু নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৩ ০৬:১৩:০৪ AM

গোলাপগঞ্জে চোরাই গরু নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক ৩

ছবি: গোলাপগঞ্জ প্রতিনিধি


সিলেটের গোলাপগঞ্জে চোরাই গরু বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্না আহমদ (৩০) সহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। 

বুধবার (৯ আগস্ট) দিবাগত রাত পোনে ৪ টার দিকে উপজেলার পৌঁর এলাকার ঘোষগাঁও মাদ্রাসার সামনে থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলো- লক্ষিপাশা ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে আব্দুল কাদির (৩৫), বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামের ইউছুফ আলীর ছেলে মনোয়ার হোসেন (৪২) ও একই ইউনিয়নের রুস্তমপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মুন্না আহমদ (৩০)। মুন্না আহমদ গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একদল লোক চোরাই গরু বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। তখন তৎক্ষনাৎ গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক পার্থ সারথী দাশের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত গতিতে গাড়িসহ গরু নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে গরুটি শাহপরান (রহ.) থানা এলাকা থেকে চুরি করে বিক্রির উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিলো। পরবর্তীতে তাদের ৩ জনকে চোরাই গরু ও গরু বহনকাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িসহ আটক করা হয়। 

পুলিশ আরও জানায়, আটকের পর তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং : ৮/১৯৩ তাং, ১০/৮/২০২৩ ইং) দায়ের করা হয়েছে। তারা উপজেলা বিভিন্ন গ্রাম থেকে গরু চুরি করে সিলেটের বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করে বলে স্বীকার করেছে।

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মান্না আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে অস্বীকার করেন মুন্না ছাত্রলীগের কোন দায়িত্বে নেই। তবে পরবর্তীতে স্বীকার করে বলেন, তার নাম ভুলঃবশত কমিটিতে এসেছে। কমিটি হওয়ার পর থেকে তাকে আমরা কোন কার্যক্রমে দেখিনি। 

তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম বলেন, সে উপজেলার ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে রয়েছে। যখন চুরির বিষয়টি শুনেছি তখন সাথে সাথে আমরা জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে বিষয়টি অবগত করেছি। তারা যেভাবে বলবেন, আমরা সেই ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুর ইসলাম আসামিদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব