কানাইঘাটে বিপুল পরিমাণ মদসহ মাদক ব্যবসায়ী আটক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৭ PM

কানাইঘাটে বিপুল পরিমাণ মদসহ মাদক ব্যবসায়ী আটক

আব্দুন নূর, কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৮/২০২৩ ০৬:৪৬:২৮ AM

কানাইঘাটে বিপুল পরিমাণ মদসহ মাদক ব্যবসায়ী আটক

ছবি: কানাইঘাট প্রতিনিধি


সিলেটের কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ কানাইঘাট-সুরইঘাট সড়কের বিষ্ণুপুর এলাকা থেকে ৪২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ মাদক ব্যবসায়ী মখলিছুর রহমানকে (৩৪) গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃত মখলিছুর রহমান উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালিনগর গ্রামের আলা উদ্দিনের পুত্র। 

থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানান, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন স্যারের নির্দেশে এবং কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্ম্মা স্যারের দিক নির্দেশনায় প্রতিদিন কানাইঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। সম্প্রতি দু’টি মাদকের চালান আটকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এস.আই সোহেল মাহমুদ বিষ্ণুপুর এলাকা থেকে অভিযান চালিয়ে ৪২ বোতল মদ সহ মাদক ব্যবসায়ী মখলিছুর রহমানকে গ্রেফতার করেন। মাদক আটকের ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হবে।

মাদক বিরোধী সহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড ও চোরাচালান প্রতিরোধে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এস.ডি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব