মহানবী (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫৬ PM

মহানবী (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৩ ০৮:৩৩:২৫ AM

মহানবী (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ

ছবি: সংগৃহীত


ব্লগার আসাদ নূর কর্তৃক ইসলাম ধর্মের সর্বশেষ নবী, হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে তৌহিদী জনতা।

শুক্রবার ( ১১ আগস্ট ) দুপুরে জুম্মার নামাজের পর উপজেলা কর্ণগাঁও বাজারে স্থানীয় তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়।

মকসুদপুর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা গোলাম মোস্তফার  সভাপতিত্বে ও মাওলানা মাহমুদুল হাসান খানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাওলানা এনামুল হক, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা রফিকুল ইসলাম, শফিক মিয়াসহ স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে বিতর্কিত  ব্লগার আসাদ নূর। যা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে গেছে। বিতর্কিত এ মন্তব্যে সে বাংলাদেশের ৯০শতাংশ মুসলমানদের অন্তরে আঘাত করেছে। অবিলম্বে বিতর্কিত এ  ব্লগার আসাদ নূরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে করে ভবিষ্যতে কেউ মহানবীকে নিয়ে কটুক্তি বা বিতর্কিত মন্তব্যের সাহস না পায়।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী