সিলেটে পূজনের উপর হামলা: কেন্দ্রীয় ছাত্রলীগের তদন্ত কমিটি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৪ PM

সিলেটে পূজনের উপর হামলা: কেন্দ্রীয় ছাত্রলীগের তদন্ত কমিটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৩ ০৮:৪৯:২২ AM

সিলেটে পূজনের উপর হামলা: কেন্দ্রীয় ছাত্রলীগের তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত


সিলেট জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজনের উপর বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে হামলার ঘটনা ঘটে।

সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি এবং চিনি চোরাচালান নিয়ে তার একটি ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে  রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

শুক্রবার বিকাল পৌণে ৫টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেইজে উপ দপ্তর সম্পাদক সাদি মোহম্মদ আকাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, গতকাল (১০ আগস্ট, ২০২৩) সিলেটে ঘটা অনাকাঙ্খিত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের উদ্দেশ্যে ০৪ (চার) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো এবং তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত রির্পোট ২৩, বঙ্গবন্ধু এভিনিউতে দণ্তর সেলে জমা দেয়ার নির্দেশ দেয়া হলো।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- ফুয়াদ হোসেন শাহাদাত, সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বরিকুল ইসলাম বাধন, সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, মাইনুল হাওলাদার, সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ এবং মো. তাওহীদ বনি, আইন সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ।

জানা গেছে, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে দাড়িয়াপাড়া পয়েন্টে জড়ো হন। এসময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা পূজনের উপর হামলা চালায়। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় পূজনকে লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়ে পূজন আহত হন। পরে হামলাকারীর মিছিল দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

হামলার পর অ্যাডভোকেট পূজন জানান, সিলেট জেলা ও মহানগরের ছাত্রলীগের কমিটি এবং চিনি চোরাচালান নিয়ে তিনি ফেসবুকে কয়েকটি পোস্ট করেন। পরে দলের সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে তিনি পোস্টটি মুছে ফেলেন। এই পোস্টের জেরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে হুমকি দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের শীর্ষ নেতাদের নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়।

অ্যাডভোকেট পূজন জানান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ হেলমেট পরিহিত অবস্থায় এ হামলায় নেতৃত্ব দেন।

এম সি



শীর্ষ সংবাদ:

গেজেট প্রকাশ: জৈন্তাপুরে পৌরসভা গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা