কুলাউড়ায় পাহাড়ে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযানে সোয়াট টিম
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৪ AM

কুলাউড়ায় পাহাড়ে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযানে সোয়াট টিম

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৮/২০২৩ ১২:৪০:৫৫ PM

কুলাউড়ায় পাহাড়ে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযানে সোয়াট টিম

ছবি: সংগ্রহীত


মৌলভীবাজার জেলার কুলাউড়ায় একটি পাহাড়ে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে সিটিটিসির সোয়াট টিম। পাহাড়ে পরিচালিত এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইড’।

শনিবার (১২ আগস্ট) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের প্রধান উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজারের কুলাউড়া থানা সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চলছে।

শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামে একটি বাড়ি ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম সফি আহমদ (সলমান) ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক জৈন্তা বার্তা'কে জানান, পুলিশ এবং সোয়াট টিম অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে। জঙ্গি আস্তানায় কোন বিস্ফোরক বা অস্ত্রসস্ত্র পাওয়া গেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখনও অভিযান চলছে। অভিযান শেষ হলে পুলিশের মাধ্যমে সবকিছু জানানো হবে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানিয়েছেন, ঘটনার বিস্তারিত ব্রিফিং করে জানানো হবে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী