পর্যাপ্ত ত্রাণ রয়েছে কেউ বঞ্চিত হবেন না - কুলাউড়ায় এমপি নাদেল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

পর্যাপ্ত ত্রাণ রয়েছে কেউ বঞ্চিত হবেন না - কুলাউড়ায় এমপি নাদেল

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৬/২০২৪ ০৫:৫৯:৫৮ পূর্বাহ্ন

পর্যাপ্ত ত্রাণ রয়েছে কেউ বঞ্চিত হবেন না - কুলাউড়ায় এমপি নাদেল

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। শনিবার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৩টি ইউনিয়ন এলাকার দেড়শতাধিক মানুষের মাঝে এ ত্রাণসহ শুকনো খাবারও বিতরণ করেন তিনি।

এ সময় বন্যার্তদের উদ্দেশ্যে নাদেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এখানকার দুর্গত মানুষদের আমি খোঁজ নিতে এসেছি। প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ আপনাদের মাঝে বিতরণ করতে এসেছি। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ রয়েছে। কেউ ত্রাণ থেকে বঞ্চিত হবেন না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জানা গেছে, গত ১৭ জুন ভোররাত থেকে শুরু হওয়া টানা চারদিনের ভারি বর্ষণে উপজেলার ১ পৌরসভাসহ ৮টি ইউনিয়ন প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছেন। অনেকে বর্তমানে আশ্রয়কেন্দ্রে রয়েছেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জয়চণ্ডী, ভূকশিমইল ও বরমচাল ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেড়শতাধিক মানুষের মাঝে ত্রাণ ও শুকনো খাবার পৌঁছে দেন এমপি নাদেল।

এ সময় উপজেলা চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহ, থানার ওসি মো. আলী মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, জয়চণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট, কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিকসহ স্বস্থ ইউনিয়নের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী