জৈন্তাপুরে ৫ কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল আটক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৪ PM

জৈন্তাপুরে ৫ কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল আটক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৮/২০২৩ ০৫:০৭:০৫ AM

জৈন্তাপুরে ৫ কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল আটক

ছবি: জৈন্তাপুর প্রতিনিধি


বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পরিচালিত জৈন্তাপুর উপজেলায় চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৫ কোটি টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই মালামাল আটক করা হয়েছে। 

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধকল্পে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১১ আগস্ট) রাত ১১:০০ ঘটিকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধীনস্থ জৈন্তাপুর বিওপি'র আওতাধীন একটি টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় চোরাচালানী মালামাল আটকের উদ্দেশ্যে প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে ফাঁদ পেতে অবস্থান করে। 

আনুমানিক রাত ১১:৩০ ঘটিকায় বিজিবি টহল দল কর্তৃক সন্দেহভাজন চোরাচালানী মালামাল বহনকারী একটি ট্রাককে চ্যালেঞ্জ করলে সিলেট-তামাবিল মহাসড়কের বিছনাটেক নামক স্থানে ট্রাক রেখে ট্রাকের চালক দ্রুত পালিয়ে যায়। বিজিবি টহল দল উক্ত ট্রাকটি আটক করে এবং দেখতে পায় চোরাকারবারীরা ট্রাকের উপরিভাগে অভিনব কায়দায় আনুমানিক ৬ ইঞ্চি পরিমাণ পাথরের চিপ দিয়ে তার নিচে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও কসমেটিক্স পাচারের চেষ্টা করছে। চোরাকারবারীরা অভিনব কায়দায় অত্যন্ত সু-কৌশলে বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য পাচারের চেষ্টা করে। বিজিবি’র টহল দলের তৎপরতা ও দূরদর্শীতার কারণে চোরাকারবারীদের উদ্দেশ্য ব্যর্থ হয়। বিজিবি টহল উক্ত ট্রাকসহ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী- ৩,৭৭২ পিস এবং বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস- ৩৮,৫১৪ পিস আটক করে। যার আনুমানিক সিজার মূল্য সর্বমোট ৪ কোটি ১০ লক্ষ টাকার উর্ধ্বে। 

উল্লেখ্য গত এক সপ্তাহে জৈন্তাপুর ও লালাখাল সীমান্তে বিজিবি টহল দল কর্তৃক ট্রলার সহ ভারতীয় গরু ও মহিষ- ৪৭টি এবং ভারতীয় চিনি- ১০,৪৫০ কেজি আটক করে যার সর্বমোট সিজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি বলেন- বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি'র অভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় চোরাই মালামালের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এস.ডি



শীর্ষ সংবাদ:

গেজেট প্রকাশ: জৈন্তাপুরে পৌরসভা গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা