ছবি : নিজস্ব
জৈন্তাপুরে সিকন্দর আলী শিক্ষা ফোরাম আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১২ আগস্ট ) উপজেলার রনীফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ২০২২ সালের প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীদের মধ্যে সিকন্দর আলী শিক্ষা ফোরাম কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করে।
অনুষ্ঠানে উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নব নিযুক্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দকে বরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন জৈন্তিয়া ছিন্নমুল সংস্থার (জেছিস) নিবার্হী পরিচালক ও ফোরামের সভাপতি এ টি এম বদরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জুলহাস মিয়া, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব'র সাবেক সভাপতি ফয়েজ আহমদ, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, লামনীগ্রাম মডলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক। অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রনীফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সিকন্দর আলী শিক্ষা ফোরাম'র সাধারন সম্পাদক মনির আহমদ।
এম সি




