দোয়ারাবাজারে কৃষকদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫৬ PM

দোয়ারাবাজারে কৃষকদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৮/২০২৩ ০৪:১৯:৫৮ AM

দোয়ারাবাজারে কৃষকদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ছবি; দোয়ারাবাজার প্রতিনিধি


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমার ইউনিয়নের রাবারড্যাম আওতাধীন উপকারভোগী কৃষকদের উপর ইজারাদারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণমিছিল করেছে এলাকাবাসী।

রবিবার (১৩ আগস্ট) দুপুরে স্থানীয় খাসিয়ামারা নদীর রাবারড্যামে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও গণমিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন আবাদি কৃষক ও কৃষক লীগ নেতা আব্দুল আউয়াল।

বক্তব্য রাখেন বৃহত্তর লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, সুরমা ইউনিয়নের ওয়ার্ড মেম্বার জামাল উদ্দীন, হাছনআলী, কৃষক আব্দুল আউয়াল, শামসুল হক, বিনয় ভূষণ পুরকায়স্থ, আব্দুল হক, ফরহাদ আলম, জাকির হোসেন, আকুল মিয়া, আফিজ আলী, মারফত আলী, শুকুর আলী, নৌশাদ আলী, হানিফ আলী, আলতাব আলী, আরব আলী, জামাল উদ্দীন, কামাল মিয়া, মৈদর আলী, আইনূল হক প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, অবিলম্বে কৃষকের উপর থেকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় অচিরেই কঠোর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হবেন বলে জানান ভুক্তভোগী কৃষকসহ এলাকাবাসী।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী