জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপ ২০২৩ পেলেন শাবিপ্রবির ঈসিকা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৫ PM

জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপ ২০২৩ পেলেন শাবিপ্রবির ঈসিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৩ ০৭:৩০:৩৩ AM

জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপ ২০২৩ পেলেন শাবিপ্রবির ঈসিকা

ছবি: নিজস্ব প্রতিনিধি


সম্প্রতি জাতিসংঘের একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন) এর যৌথ উদ্যোগে আয়োজিত শিক্ষা কার্যক্রম ‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২৩’ অনুষ্ঠিত হয়।

প্রথমবারের মতো পাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিভিন্ন বিভাগের ১৭ জন শিক্ষার্থীর মধ্যে একজন সমাজকল্যাণ বিভাগের নাজিফা নাওয়ার ঈসিকা। তাঁর এমন অর্জনে তিনি সহ তাঁর পরিজন সবাই আনন্দিত।

ঈসিকার সঙ্গে কথা বলে জানা গেছে সামাজিক কাজের প্রভাব, সমাজকল্যাণের প্রতি প্রতিশ্রুতি এবং উৎসাহ-র জন্যই জাতিসংঘের এই মিলেনিয়াম ফেলোশিপ ২০২৩ পাচ্ছেন তিনি। তিনি আরও জানান, মিলেনিয়াম ফেলো হিসেবে বেশ কয়েকটি সামাজিক মর্যাদাপূর্ণ প্রভাবক্ষম প্রোগ্রামে এবং জাতিসংঘের এসডিজি লক্ষ্যমাত্রার ১৭টি সূচক পূরণে কাজ করবেন তারা।

নাটোর জেলার এই তরুণী বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট এর প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে লেখাপড়া করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগে।

আবির



শীর্ষ সংবাদ:

গেজেট প্রকাশ: জৈন্তাপুরে পৌরসভা গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা