গোয়াইনঘাটের তোয়াকুল কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৫ PM

গোয়াইনঘাটের তোয়াকুল কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৮/২০২৩ ০৭:৪১:৪৬ AM

গোয়াইনঘাটের তোয়াকুল কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: গোয়াইনঘাট প্রতিনিধি


গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক মিলাদ মাহফিল -২০২৩ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ আগষ্ট) সকাল ১১ টায় কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ লোকমান হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক শিব্বির আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮ নং তোয়াকুল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মুনিম, কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্য হাজী সিরাজুল ইসলাম, এম এ লতিফ, সামসুদ্দিন আল আজাদ, প্যানেল চেয়ারম্যান ৮ নং তোয়াকুল ইউনিয়ন হেলাল উদ্দিন, শিক্ষানুরাগী তাহির আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মহরম আলী ও অভিভাবকবৃন্দ।

মিলাদ মাহফিল পরিচালনা করেন জামেয়া ইসলামিয়া তোয়াকুল মাদ্রাসার মুহতামিম আলহাজ আবুবকর। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সমীর চন্দ্র দাস, আফাজ উদ্দিন, শিব্বির আহমদ, নুরুজ্জামান ইমন, সুমন মিয়া, ফাহাদ আহমদ চৌধুরীর ও অর্জুন বিশ্বাস। পরিশেষে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

গেজেট প্রকাশ: জৈন্তাপুরে পৌরসভা গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা