ছবি : নিজস্ব
শিক্ষার সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে পরীক্ষার্থী ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নে জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজে উদ্যোগে শিক্ষক-অবিভাবকবৃন্দদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ আগস্ট ) দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এম মফিজুর রহমান চৌধুরী।
কলেজের উপাধ্যক্ষ কামরুল আহমদ শেরগুলের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক ফারুক আহমদের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবুল খায়ের, তপন কুমার নাথ, নন্দন দত্ত, খসরু নোমান, মাসুক আহমদ, প্রভাষক হোসেন আহমদ আম্বিয়া, আফরিন সুলতানা সোমা, আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন সবুজ প্রমুখ।
অভিভাবক সমাবেশে কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকের বিভিন্ন পরামর্শ ও সমস্যার কথা শিক্ষকরা মনোযোগ দিয়ে শুনেন।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান অভিভাবকের পরামর্শ ও অভিযোগ যাতে সহজে লাঘব করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন,শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদের ও অগ্রনী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। কলেজে পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে। এছাড়া কিছুদিন পরপর শিক্ষার্থীর বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে অভিভাবকদের খোঁজ-খবর নেওয়ার জন্য আহবান জানান তিনি।
এ-সময় অভিভাবক সমাবেশে অত্র কলেজের শিক্ষকবৃন্দ ও শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
এম সি




