ছবি: সংগ্রহীত
বিশ্বনাথে ৫ ডায়াগনস্টিক সেন্টারকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৩ আগস্ট) বিকেলে অনিয়মসহ নানা কারণে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকারের নেতৃত্বে পৌর শহরের নতুন ও পুরাতন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে নীতিমালা অনুযায়ী ল্যাব টেকনিশিয়ান, প্যাথলজিস্ট ও দক্ষ টেকনিশিয়ান না রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকার ফলে মেডিকেল প্র্যাকটিস, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর সংশ্লিষ্ট ধারায় ৫ প্রতিষ্ঠান থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় বিশ্বনাথ নতুন বাজারের মা-মনি ডায়গনস্টিক সেন্টারকে ৪ হাজার, সন্ধানী ডায়গনস্টিক সেন্টারকে ৪ হাজার, পুরান বাজারের মেডিএইড ডায়গনস্টিক সেন্টারকে ৫ হাজার, মেডিচেক ডায়গনস্টিক সেন্টারকে ৪ হাজার এবং লাইফ-এইড ডায়গনস্টিক সেন্টারকে ২হাজার টাকাসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার গোলাম মুর্তজা ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে তিনি অভিযান চালান। এসময় নীতিমালা অনুযায়ী ল্যাব টেকনিশিয়ান, প্যাথলজিস্ট ও দক্ষ টেকনিশিয়ান না রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকার কারণে ৫টি মামলার মাধ্যমে পাঁচ ডায়গনস্টিক সেন্টারকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এস.ডি




