ভূমিকম্পে কাঁপালো সিলেট
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৫ PM

ভূমিকম্পে কাঁপালো সিলেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৮/২০২৩ ০৯:০২:১৩ AM

ভূমিকম্পে কাঁপালো সিলেট

ছবি: সংগৃহীত


ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। সোমবার ( ১৪ আগস্ট)  রাত ৮ টা ৫০ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিলো।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার কানাইঘাট থেকে ৭ কিলোমিটার দূরে। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার ও ভূটানে অনুভূত হয়।  

নগরের বাসিন্দারা বলছেন, ভূমিকম্পে বেশ জুড়ে কয়েকটি ধাক্কা দেয়। এবং বেশ কয়েক সেকেন্ড এটি স্থায়ী ছিলো। এমন ভূমিকম্প কয়েক বছরের মধ্যে হয় নি। 

ভূমিকম্পের কারণে নগরজিড়ে আতংক দেখা দেয়। নগরের বাসিন্দাদের অনেকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে আসেন। চার দিক থেকে শুধু ভূমিকম্প হচ্ছে বলে বাচ্চাদের চিৎকার শুনা গেছে।তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষিত কোন খবর পাওয়া যায়নি।

এম সি



শীর্ষ সংবাদ: