ছবি : নিজস্ব
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নৌপথে অবৈধভাবে ভারত থেকে আনা ৩৮ বস্তা ভারতীয় চিনি আটক করেছে পুলিশ।
সোমবার ( ১৪ আগষ্ট ) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত শেওলারটুক গ্রামের সুইচগেটের পূর্ব পাশে জৈন্তাপুর এরিয়ায় অন্তর্ভুক্ত নলজুরী নদীতে একটি নৌকা হতে ৩৮ বস্তা ভারতীয় চিনি আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নৌকা ফেলে পালিয়ে যায়।
এর আগে গোপনসূত্রে সংবাদে পুলিশ জানায় কতিপয় চোরাকারবারি গোয়াইনঘাট থানাধীন নলজুরী ভারতীয় সিমান্ত হয়ে চিনি বোঝাই করে আনন্দ বাজার এলাকা দিয়ে সারীনদী হয়ে জৈন্তাপুর আসিতেছে।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ওমর ফারুখ বিষয়টি নিশ্চিত করে জানান,পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে এবং তা তদন্তাধীন।
এম সি




