ছবি : নিজস্ব
ভোলাগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষানুরাগী,সমাজসেবী, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক কাজী আমির উদ্দিনের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ আগষ্ট (সোমবার) স্থানীয় কালিবাড়ীস্হ ভোলাগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ভোলাগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক জসিম উদ্দিন বণিকের সভাপতিত্বে,ভোলাগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমেদের পরিচালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদ্য প্রয়াত অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি কাজী আমির উদ্দিন এর মৃত্যুতে শোকাভিভূত আলোচনা সভায় স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য মোহাম্মদ আলা উদ্দিন, পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ তাজ উদ্দিন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রণব রঞ্জন মোহন্ত,পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আব্দুল আলীম,মরহুমের বড় ভাই নইমুদ্দিন ও বশির আহমদ,পরিচালনা কমিটির সদস্য জুয়েল রানা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষিকা মোছাঃ সানজিদা কুলছুমা,মোছাঃ জাহানারা বেগম,মোছাঃ সালমা আক্তার,মোছাঃ ইফফাত ফারজানা সহ ভোলাগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।
এম সি




