ছবি: জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও যুব ঋণ বিতরণসহ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৫ই আগষ্ট (মঙ্গলবার) সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,জৈন্তাপুর মডেল থানা, বীরমুক্তিযোদ্ধা ও সন্তান,উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন,প্রশাসনের বিভিন্ন দপ্তর, প্রেসক্লাব, পল্লী বিদ্যুৎ সমিতি, জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ, সিলেট গ্যাস ফিল্ড সহ বিভিন্ন ব্যানারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর জাতীয় শোকদিবস উপলক্ষে শোকর্যালি অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়।
এরপর জাতীয় শোকদিবস ২০২৩ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ ও যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীলীগের সভাপতি কামাল আহমদ।
বক্তব্যে ভয়াল সেই ৭৫ এর ১৫ ই আগষ্ট কালরাতে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত শহীদদের স্মরণ করে স্মৃতিচারণ মুলক বক্তব্য প্রদান করা হয়।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ, সহকারী কমিশনার ভুমি রিপা মনি দেবী, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ওমর ফারুক, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩ নং চারিকাঠা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান করিম, ৬ নং চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দূর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, প্রধান প্রকৌশলী রিয়াজ মাহমুদ, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, আলীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, প্রচার সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, শিক্ষা কর্মকর্তা মো জুলহাস,আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ, সাধারণ সম্পাদক শওকত আলি,কৃষকলীগের আহবায়ক আ মান্নান, যুবলীগের যুগ্নআহবায়ক শাহীনুর রহমান, সেচ্ছাসেবকলীগের সভাপতি মন্জুর সম্রাট সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মহিলা আলীগের সভাপতি জয়মতি রানি, উপজেলা আওয়ামিলীগ নেতা আব্দুল মতিন শাহীন,বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, আওয়ামী লীগের সদস্য বিলাল হোসেন ইমরান, মাহমুদ আলি, আবুল হোসেন, বাদশা মিয়া,যুবলীগের সুমন আহমেদ, নিক্সন রায়,কামরান আহমেদ ২ নং ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক আহমেদ, সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শামিম আহমেদ, যুবলীগ নেতা তোফায়েল শাহীন,সাব্বির আহমেদ রানা,কিবরিয়া শিমুল, ছাত্রলীগ নেতা নেহাল পাল,মনসুর আহমেদ, তাহসিন টুটুল, তফসিরুল ইসলাম পলাশ,সাইফুর রহমান সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে যুব ঋণ বিতরণ ও “আমার চোখে বঙ্গবন্ধু ” এর উপর একমিনিটের ভিডিও চিত্র ধারণ ও বিভিন্ন ইভেন্টে জয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ ই আগষ্টের উপরভীত্তি করে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম এবং বাদ যোহর উপজেলা পরিষদ জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এস.ডি




