নিজস্ব প্রতিনিধির তুলা ছবি
গোয়াইনঘাট তোয়াকুল কলেজে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) গোয়াইনঘাট তোয়াকুল কলেজের আয়োজনে কলেজের অধ্যক্ষ লোকমান হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক শিব্বির আহমেদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য হাজী সিরাজুল ইসলাম, তাহির আলী,প্রভাষক সমীর চন্দ্র দাস, নুরুজ্জামান ইমন, ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে কাওছার আহমদ, রাসেল আহমদ ও শাহজাহান। এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়।
বক্তারা ১৫ ই আগস্টের শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলে এক সাথে কাজ করার আহবান জানান।
এম. এইচ. এ




