লাখাইয়ে স্কুলের বিভিন্ন সামগ্রী বিক্রির অ ভি যো গ প্রধান শিক্ষকের বি রু দ্ধে
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

লাখাইয়ে স্কুলের বিভিন্ন সামগ্রী বিক্রির অ ভি যো গ প্রধান শিক্ষকের বি রু দ্ধে

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ০৯:৪৯:৩৬ পূর্বাহ্ন

লাখাইয়ে স্কুলের বিভিন্ন সামগ্রী বিক্রির অ ভি যো গ প্রধান শিক্ষকের বি রু দ্ধে

ছবি : নিজস্ব


হবিগঞ্জের  লাখাইয়ে উপজেলার তেঘরিয়া ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আব্দুর রহমানের  বিরুদ্ধে পুরনো লোহালক্কড় ও কাঠের টেবিলসহ বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার ( ১১ জুলাই) দুপুর বেলা উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর তেঘরিয়া ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বিদ্যালয়ের পুরনো লোহালক্কড় ও কাঠের টেবিল সহ বিপুল পরিমাণ সামগ্রী বিক্রি করে দিয়েছেন।

একটি  সূত্র জানায় বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বিপুল পরিমাণ সামগ্রী বিদ্যালয়ের পিছনের রাস্তা দিয়ে গ্রামের জনৈক ব্যক্তির নিকট বিক্রি করেছেন।এটি স্থানীয়দের নজরে আসায় তাঁরা বিষয়টি স্থানীয় অন্যান্য দের অবহিত করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান এর সাথে আলাপকালে তিনি জানান  আমাদের বিদ্যালয়ের পুরাতন ভবনে শিক্ষার্থীদের শ্রেণী কক্ষ স্থানান্তর করার জন্য এ ভবনে রাখা পুরাতন কিছু ঘুনে ধরা কাঠ বিক্রি করেছি। কোন লোহালক্কড় বিক্রি করেছেন কিনা জানতে চাইলে তিনি জানান ভবন পরিষ্কার করার জন্য কিছু কাঠ বিক্রি করেছি তবে কোন লোহালক্কড় বিক্রি করিনি।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক এর সাথে আলাপ কালে তিনি জানান এ বিষয়ে কোন কিছু অবগত নই। তবে অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার