শায়েস্তাগঞ্জে নব-নির্বাচিত জনপ্রতিনিধি ও জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে নব-নির্বাচিত জনপ্রতিনিধি ও জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ০৮:৫৪:৪১ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে নব-নির্বাচিত জনপ্রতিনিধি ও জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শায়েস্তাগঞ্জ  উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধি  ও  উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

১৩ জুলাই শনিবার বিকাল তিনটায় ট্রাস্টের সভাপতি মোহাম্মদ খুরশেদ আলী সভাপতিত্বে ও শিক্ষিকা মনিরা পারভীন এর পরিচালনায় প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা, উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও সংবর্ধিত ব্যক্তিত্ব আ স ম আফজাল, মহিলা ভাইস চেয়ারম্যান ও সংবর্ধিত ব্যক্তিত্ব মোছাম্মৎ মমতাজ বেগম ডলি,জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক ও ট্রাস্টের  সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক।

 এ ছাড়া আর বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ কামিল  মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম,  জিসান টেলিকম সত্বাধিকারী ও ট্রাষ্টের সদস্য নুরুল ইসলাম তালুকদার, প্রান আর এফ এল স্কুলের প্রধান শিক্ষক মো. মুবিনুল হক চৌধুরী প্রমুখ। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজকল্যান ট্রাষ্টের এই উদ্যোগ প্রশংসনীয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা তোমাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে নিয়মিত লেখাপড়া পাশাপাশি ভালো মানুষ হিসেবে শায়েস্তাগঞ্জের মুখ উজ্জ্বল করবে। 

অনুষ্ঠানে উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপি প্রাপ্ত  ৮৫ জনকে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার