ছবি: নিজস্ব
হবিগঞ্জের লাখাই উপজেলা বলবদ্র নদীতে প্রচুর স্রোত হওয়ায় নদীর এক পাড়ে দেখা দিয়েছে ভাঙ্গন এই ভাঙ্গনের ফলে অসহায় হয়ে পড়ছে উপজেলার মোড়াকরি ইউনিয়নের দাস পাড়ার শতাধিক পরিবার।সরেজমিনে দেখাগেছে নদীর উত্তাল ঢেউ ও প্রচুর স্রোতে পানিতে দেখা যায়, ভেঙে , মোড়াকরি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত দূর্জয় দাসের ছেলে কার্তিক দাসের পরিবারের ভিটে বাড়ির অধিকাংশ জায়গা নদীর পানিতে বিলীন হয়ে গেছে ।
অবসরপ্রাপ্ত শিক্ষক মোহেন্দ্র চন্দ্র দাস বলেন মোড়াকরির দাস পাড়ার বল ভদ্র নদীর পাড়ের লোকজন প্রাণের শঙ্কায় আছে। ঘর বাড়ি অর্ধেক ভেঙে গেছে অনেকেই ভয়ে রাত জেগে করে থাকতে হয়। তিনি আরো বলেন, আমাদের দেখার বুঝি কেউ নেই । নদীর পাড়ে ভিটা বাড়ির বাসিন্দাদের ভিটা প্রতি বছর ভেঙে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক এর জায়গা বাড়ছে।
মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল মোল্লা সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি বাড়িতে নেই বিষয়টি এগিয়ে দেখব , আমি আমার পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব। তিনি আরো বলেন নদীর পাড়ে বাঁধ নির্মাণ করা, ইউনিয়ন পরিষদের মতো ক্ষুদ্র পরিষদ থেকে এত বড় কাজ করা সম্ভব না, এতে সরকারের উচ্চ পর্যায় সহযোগিতা কামনা করছি।
জৈন্তা বার্তা / টিটু




