বাহুবলে রাস্তার পাশ থেকে নবজাতক উ দ্ধা র
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

বাহুবলে রাস্তার পাশ থেকে নবজাতক উ দ্ধা র

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ০৬:২৪:০৫ পূর্বাহ্ন

বাহুবলে রাস্তার পাশ থেকে নবজাতক উ দ্ধা র

ছবি : নিজস্ব


হবিগঞ্জের বাহুবলে রাস্তার পাশ থেকে মেয়ে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্হানীয় ও পথচারীরা।

রবিবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার হামিদনগর এলাকার রাস্তার পাশ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

বাহুবল মডেল থানার এসআই আবু মোকসেদ পিবিএম জানান, উপজেলার হামিদনগর এলাকার নিকিল বাবুর বাসার সামনে রাস্তার পাশে কয়েকজন পথচারী এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পায়। এরপর ৩-৪ জন স্থানীয় ও পথচারী সেখানে গিয়ে কাঁথায় মোড়ানো ফুটফুটে কন্যা নবজাতক দেখতে পায়। এ সময় স্হানীয় ও পথচারীরা পুলিশকে খবর দিয়ে নবজাতককে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ খনক পাল বলেন, ওই নবজাতককে লালন-পালন ও উন্নত চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার