শ্রীমঙ্গল সড়কের কামাইছড়ায় অর্ধশত যানবাহনে গন ডা কা তি
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল সড়কের কামাইছড়ায় অর্ধশত যানবাহনে গন ডা কা তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ০৮:১৩:৩৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল সড়কের কামাইছড়ায় অর্ধশত যানবাহনে গন ডা কা তি

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের বাহুবলের মিরপুর-শ্রীমঙ্গল সড়কের কামাইছড়ায় রাস্তায় গাছ ফেলে প্রায় অর্ধশত যানবাহনে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। 

১০/১২ জনের একদল কামাইছড়া পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ৫শ মিটার দুরে রাবার বাগানের কাছে গাছ কেটে রাস্তায় ব্যরিকেড দিয়ে যানবাহনে লুটতরাজ চালায়। এ সময় সশস্ত্র ডাকাতরা বাস-ট্রাক, সিএনজি অটোরিকশার যাত্রীদেরকে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন সেট সহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায়। 

শনিবার রাত ১০ টা থেকে সাড়ে ১০ পর্যন্ত উল্লেখিত সড়কে ডাকাতদের তান্ডব চললেও টহল পুলিশের দেখা পাননি ডাকাতির শিকার গাড়ি চালক ও যাত্রীরা। ডাকাতিকালে উভয় দিকে শতাধিক যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানান। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন কামাইছড়া পাহাড়ের ভিতর রাবার বাগানের কাছে লসনা হাইওয়ে পুলিশের চেকপোস্ট থাকলেও ওইদিন এখানে কোন পুলিশ ছিল না। এমনকি কামাইছড়া পুলিশ ফাঁড়ি টহল দলও ছিল না এখানে। এব্যাপারে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ জানান, ডাকাতদের ধরতে ঘটনার পর হতেই অভিযান চলছে। 

এদিকে চুনারুঘাট উপজেলার দারাগাও গ্রামের খায়ের মিয়া নামের এক যুবককে রাতেই গ্রেফতার করা প্রসঙ্গে এসআই সোহেল বলেন, তাকে সন্দেহ মূলে আটক করা হয়েছে। তার পিতার নাম নানু মিয়া।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার