শায়েস্তাগঞ্জে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ০৮:১২:৫৮ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। 

১৫ জুলাই সোমবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাদ বিন জাহাঙ্গীরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ লাখাই সাংসদ আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন  ভাইস চেয়ারম্যান আ স ম আফজাল, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ডলি,শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন ভূঁইয়া।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সাংবাদিকবৃন্দ ও সমাজের বিশিষ্টজন উপস্থিত ছিলেন। 

জান যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০জন দুস্থদের মাঝে এ শুকনো খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, শুকনো খাবার এর মধ্যে হচ্ছে - ১০ কেজি চাল,২ কেজি দেশীয় মশুর ডাল,১ কেজি লবন,১ কেজি চিনি,১ লিটার সোয়াবিন তৈল, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া, ১০০ গ্রাম ধনিয়া গুঁড়া। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার