শায়েস্তাগঞ্জে কোটা আন্দোলনকারীদের মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে কোটা আন্দোলনকারীদের মহাসড়ক অবরোধ

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ০৯:০২:২২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে কোটা আন্দোলনকারীদের মহাসড়ক অবরোধ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কে অবরোধ করে কোটা আন্দোলনকারীরা। 

মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৪ টায় মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় কোটা আন্দোলনকারী প্রায় ঘন্টা খানেক মহাসড়কে অবস্তান নিয়ে অবরোধ করে।

এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনা স্থলে যান হবিগঞ্জ -লাখাই -শায়েস্তাগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) খলিলুর রহমান ও চুনারুঘাট - মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নিমর্লেন্দু চক্রবর্তী সহ উর্ধতন কর্মকর্তারা। তারা কোটা আন্দোলনকারীদের সাথে বারবার আলোচনা করেও তাদের কে মহাসড়ক থেকে সরাতে পারছিল না।

 অবরোধের খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলার ছাত্রলীগের নেতৃবৃন্দ কোটা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

মহাসড়কে অবরোধ চলাকালে যাত্রীরা পড়েন চরম বিপাকে। প্রচন্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে গর্ভবতী মহিলারা ছিলেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নিমর্লেন্দু চক্রবর্তী বলেন জনগনের যাতে জানমালের কোন ক্ষতি না হয়। তাদের যেন দূর্ভোগ পোহাতে না হয়। সেই চেষ্টাই আমরা করছি। আন্দোলনকারীরা যদি কোন রকমের ধাংসাত্বক কার্যক্রমে জড়ায় তাহলে পুলিশ কঠোর হবে। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্তা নেয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার