ছবি: নিজস্ব
আজমিরীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
১৬ জুলাই দুপুরে আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট (নোয়াব্দা) গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে জজ মিয়া (৪৪) কে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয় ও উদ্ধারকৃত গাজা বিনষ্ট করা হয়। (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬/৫ দ্বারা মতে ৫০০ টাকা জরিমানা আদায় ও ১৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন,)
হবিগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মীরারানী দেবীর নেতৃত্বে আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




