মৌলভীবাজারে শিশু ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে শিশু ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৩ ০৭:২৯:৪৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে শিশু ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মৃতদেহের ব্যক্তির নাম আবির হাসান (১২) , সে উপজেলার ইন্দানগর পানপুঞ্জি এলাকার মো. আসলাম আলীর ছেলে। এ ঘটনায় ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার মা সোহেনা বেগমকে (৩৫) আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয়ভাবে খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল ইন্দানগর গ্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ সময় ছেলেকে হত্যার অভিযোগে মাকে আটক করা হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, সকালবেলা ঘুম থেকে উঠে শিশুটি মোবাইল দেখা শুরু করলে মা নিষেধ করেন। কিন্তু সে নিষেধ মানে না। মা রাগ করে ওড়না দিয়া গলায় ফাঁস দিয়ে টান দেওয়ায় বাচ্চাটা মারা গেছে। ওই মা বিষয়টি স্বীকার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এম সি



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি