ছবি : নিজস্ব
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার স্বপ্নগুলো এখন পর্যায়ক্রমে সত্য হওয়ার পথে। আর সেই স্বপ্নগুলো বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন শেখ হাসিনা। কিন্তু বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এখনোও একটি গোষ্ঠী করে যাচ্ছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলার মত ষড়যন্ত্র রোধে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মানে বাস্তবে রূপ দিতে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। তিনি আসন্ন জাতিয় সংসদ নির্বাচনে পুনরায় শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত প্রার্থীদের নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার আহবান জানান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার ( ১৬ আগষ্ট ) বিকেলে জৈন্তাপুর উপজেলা ইরাদেবী মিলনায়তন মাঠ প্রাঙ্গনে এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মন্ত্রী।

জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান ও সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা বারের পিপি এডভোকেট নিজাম উদ্দিন।
এ অনুষ্ঠানে এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, ৭৫ এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার সাথে প্রত্যক্ষভাবে জিয়াউর রহমানের হাত ছিলো। ইনডেমনিটি অধ্যাদেশ জারির মাধ্যমে সে চেয়েছিলো বঙ্গবন্ধু হত্যার বিচার না করতে।
শফিকুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে এই দেশ থেকে তার ভবিষ্যত প্রজন্মকে চিরতরে উৎখাতের অচেষ্টা করেছিলো। কিন্তু মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে সৌভাগ্যক্রমে শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যাওয়ায় আজ বঙ্গবন্ধুর হত্যার বিচার এই দেশের মাটিতে করা হয়েছে। 
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি যাদব বিশ্বাস, মো আলাউদ্দিন, এড আলতাফ হোসেন, এ টি এম বদরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, মো শাহেদ আহমেদ,সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার দে,এম এ রাজ্জাক রাজা, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, ৫ নং ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ৬ নং চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামিলীগ নেতা হাজি জালালউদ্দিন, আবদুল হক,মকবুল আলি মঙ্গল,জালাল আহমেদ মেম্বার,জহির রায়হান, জাকারিয়া মাহমুদ।
এছাড়াও শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ সাধারণ সম্পাদক শওকত আলি,যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন ও শাহীনুর রহমান, উপজেলা কৃষকলীগের আহবায়ক মান্নান, যুগ্ম আহবায়ক কয়সর আহমেদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মন্জুর এলাহী সম্রাট, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন। মহিলা আওয়ামীলীগের সভাপতি জয়মতি রানি, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন আক্তার।
বক্তব্য রাখেন ১নং নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিল, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সেলিম চৌধুরী, ৩ নং চারিকাঠা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মারুফ,৪ নং দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, ৫ নং ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও ৬ নং চিকনাগোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী। এছাড়াও উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
এর আগে বুধবার সকাল ১০টায় মন্ত্রী ইমরান আহমেদ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান যেমন মসজিদ,মাদ্রাসা, পূজা মান্ডপ এমন ৭টি প্রতিষ্ঠানে ৮০ বান্ডেল ঢেউটিন ও নগত দুই লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন এবং বেলা এগারো ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা প্রানীসম্পদ দপ্তরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে ২০জনকে গবাদীপশু বিতরণ করেন।
এম সি




