শায়েস্তাগঞ্জে পালিত হয়েছে পবিত্র আশুরা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে পালিত হয়েছে পবিত্র আশুরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৭/২০২৪ ১১:০৩:১০ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে পালিত হয়েছে পবিত্র আশুরা

ছবি : নিজস্ব


সারা বিশ্বের মুসলমানগনের পাশাপাশি শায়েস্তাগঞ্জ উপজেলায় ও পালিত হয়েছে পবিত্র আশুরা। বুধবার (১৭ জুলাই) ১০ই মহরম উপজেলার নূরপুর,সূরাবই,পূরাসুন্দা, সুতাং ফুল শাহ মাজার পাক পাঞ্জাতন এর মোকাম, নসরতপুর, চন্ডিপুর, পাঁচগাও, বারলারিয়া, শৈলজোড়া, অলিপুর,মড়রা,কাজীর গাও ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা।

উল্লেখ্য, এইবার নূরপুর ইউনিয়নে দুই ভাগে বিভক্ত হয়ে ১০ই আশুরা মহরম পালিত হয়েছে। নূরপুর, চন্ডিপুর, নছরতপুর, বারলারিয়া এই চার গ্রাম তারা তাদের তাজিয়া মিছিল নিয়ে নূরপুর হাইস্কুল মাঠে একত্রিত হন। সেখানে ছিল হাজার হাজার মানুষের সমাগম। আইন-শৃঙ্খলা রক্ষার্থে পাশে ছিল শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।

অন্যদিকে, সূরাবই,পূরাসুন্দা, সুতাং ফুল শাহ ,পাঁচগাও ও শৈলজোড়া তারা ও যার যার তাজিয়া মিছিল নিয়ে সুতাং বাজারে একত্রিত হয়ে পালন করেন পবিত্র আশুরা।

এ উপলক্ষে মুসলিম জাহানের ন্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় নানা কর্মসূচির মাধ্যমে আশুরা দিবসটি উদযাপিত হয়েছে। বর্ণিল সব ঘোড়া সাজিয়ে-সেগুলোকে রাখা হয়েছে একটি নির্ধারিত স্থানে। অধিকাংশ লোকই এই দিনে রোজা রাখেন এবং খালি পায়ে পদব্রজে বিচরণ করেন।

উল্লেখ্য যে, বিকালে সকল মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি
গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু