ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধুর জন্যেই আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। স্বাধীনভাবে চলতে পারছি। বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারে নি বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। তিনি যারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছিল, তাদের কয়েকজনের বিচার হয়েছে। আর এখনও যারা বাকী রয়েছে তাদের বিচারও এই বাংলার মাটিতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। বঙ্গবন্ধু পাকিস্তানিদের শোষণ ও পরাধীনতা থেকে মুক্ত করে একটি স্বাধীন দেশ এনে দিয়েছেন। নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর নীতি আদর্শ ছড়িয়ে দিতে হবে।
বুধবার (১৬ আগস্ট) রাতে সিলেট নগরীর শিববাড়ী এলাকায় সিলেট মহানগর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বেই দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। আগামী নির্বাচনেও মাননীয় প্রধানমন্ত্রীকে বিজয়ী করতে হবে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সব শহীদ ও মুক্তিযুদ্ধের সব শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
সিলেট মহানগর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ছয়েফ খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পদক গুলজার আহমদ জগলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমেদ, সিলেট মহানগর মৎস্যজীবী লীগের আহবায়ক এডভোকেট আব্দুল মালিক।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন আব্দুল জলিল ময়না, আব্দুল মান্নান, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, জুয়েল আহমদ, বিলাল আহমদ, মোস্তাক খান, মইনুল হোসেন, লক্ষণ কর, শাহজাহান খান, শওকত আলী, বিনেশ কর দুলু, ঝন্টু ঘোষ, জয়নাল আহমদ ঝানু, আলী আহমদ বাবুধন।
এম সি




