লাল সবুজের পতাকাকে এগিয়ে নিতে দক্ষ মানব সম্পদের প্রয়োজন : এমপি হাবিব
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১১ PM

লাল সবুজের পতাকাকে এগিয়ে নিতে দক্ষ মানব সম্পদের প্রয়োজন : এমপি হাবিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৩ ১১:৩৭:৪৯ AM

লাল সবুজের পতাকাকে এগিয়ে নিতে দক্ষ মানব সম্পদের প্রয়োজন : এমপি হাবিব

ছবি: সংগৃহীত


বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে অগ্রনী ভূমিকা রাখতে পারে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা তাই কারিগরি শিক্ষার বিকল্প নেই মন্তব্য করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি । তিনি বলেন, লাল সবুজের পতাকাকে এগিয়ে নিতে দক্ষ মানব সম্পদের প্রয়োজন। সেক্ষেত্রে  দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখছে দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নির্মানের আতুরঘর পলিটেকনিক ইন্সটিউট। জাতির পিতা সবসময় চাইতেন এদেশের মানুষ যোগ্য এবং দক্ষ হয়ে প্রকৃত সোনার মানুষে পরিনত হবে। তাই সঠিক ভাবে পড়াশোনা করে নিজের যোগ্যতা এবং মেধাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে বহূদূর।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে  পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের  ইন্সট্রাকটর দেবযানী চৌধুরী ও রুনা লায়লার যৌথ সঞ্চালনায়  এবং অধ্যক্ষ রিহান উদ্দিনের সভাপতিত্বে বুধবার ( ১৬ আগষ্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন  বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদ সিলেট জেলার  সভাপতি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চীফ ইন্সট্রাক্টর  এ কিউ এ জোবায়ের আহমেদ, শিক্ষক সমিতির সদস্য ও ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম চৌধুরী, মেকানিকাল বিভাগের ক্রাফট ইন্সট্রাকটর আবদুল মুকিত, আর এস বিভাগের প্রধান দেবাশীষ দত্ত পুরকায়স্থ, একাডেমীক ইন চার্জ ও পাওয়ার বিভাগের বিভাগীয় প্রধান  মোঃইকবাল চৌধুরি, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক সুবেল , সিলেট পলিটেকনিক ইনষ্টিউটের ৭ম পর্বের শিক্ষার্থী রাহিম আহমেদ রাহি এবং ইন্সটিউটের ৩য় পর্বের শিক্ষার্থী রশিদুল ইসলাম।

সভায় বক্তারা জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শে পথচলার জন্য উপস্থিত শিক্ষার্থীদেরকে  দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরা বলেন , জাতির পিতা বঙ্গবন্ধু জীবনে অনেক ত্যাগ তিতিক্ষা জুলুম নির্যাতন সহ্য করেও এদেশের স্বাধীনতার জন্য কাজ করে গেছেন । তিনি সর্বপ্রথম বাংলাদেশের কারিগরি শিক্ষা প্রসারে কাজ করেছেন৷ জেলায় জেলায় পলিটেকনিক ইন্সটিউট স্থাপনের মাধ্যমে দেশে দক্ষ মানুষ সৃষ্টির জন্য অবদান রেখেছেন । বঙ্গবন্ধুর দেখানো পথেই সবার পথ  চলতে হবে । একটি ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত স্বনির্ভর সাম্প্রদায়িকতামুক্ত  সোনার বাংলা গড়ে তুলতে হবে।

সভায় সভাপতির বক্তব্যে সিলেট পলিটেকনিক ইন্সটিউটের  অধ্যক্ষ রিহান উদ্দিন বলেন, কেউ যদি বঙ্গবন্ধুকে অস্বীকার করে, সে বাংলাদেশকে অস্বীকার করলো। তাঁর এদেশে থাকার কোনো অধিকার নেই। পড়াশোনার পাশাপাশি বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সম্পর্কে জানতে হবে। তাঁর আদর্শকে লালন করতে হবে। তবেই আমরা  সত্যিকারের ভালো মানুষে পরিনত হবো। তিনি সবাইকে দেশপ্রেমের চেতনায় উদবুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক বিজ্ঞানমনস্ক মানুষ হওয়ার আহবান জানান।

এসময় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত  কবিতা আবৃত্তি, চিত্রাংকন এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। এদিকে অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব এবং সিলেট পলিটেকনিক ইন্সটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ: