শাবিতে বিলুপ্তপ্রায় আগর বৃক্ষ রোপণের উদ্যোগ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১১ PM

শাবিতে বিলুপ্তপ্রায় আগর বৃক্ষ রোপণের উদ্যোগ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৩ ০৬:৪২:২১ AM

শাবিতে বিলুপ্তপ্রায় আগর বৃক্ষ রোপণের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধির তুলা ছবি


শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার বিলুপ্তপ্রায় আগর বৃক্ষ রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ‘সম্পূর্ণ বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সঞ্চয়ন প্রযুক্তি উন্নয়ন প্রকল্পের’ আওতায় এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভবনসংলগ্ন টিলায় ‘আগর বৃক্ষের প্রদর্শনী প্লট ও পরীক্ষণ স্থাপন’ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার প্রধান অধ্যাপক ড. রোমেল আহমেদ ও প্রকল্প পরিচালক ড. মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার প্রধান অধ্যাপক ড. রোমেল আহমেদ বলেন, আগর গাছ সিলেট অঞ্চলের আদি উদ্ভিদ।এটি এখন বিলুপ্তপ্রায় একটি উদ্ভিদে পরিণত হয়েছে। সিলেট আগর গাছ বেড়ে উঠার জন্য উপযুক্ত। তাছাড়া এ বিশ্ববিদ্যালয়ে বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ রয়েছে। এখানকার শিক্ষার্থীরা প্রায়োগিক গবেষণার মাধ্যমে এ উদ্ভিদের কার্যকরিতা উপলব্ধি করতে পারবে। তাই বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজার আগর উদ্ভিদ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ: