সিলেটে বিএনপির পদযাত্রা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩১ PM

সিলেটে বিএনপির পদযাত্রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৮/২০২৩ ০৮:০২:৫৪ AM

সিলেটে বিএনপির পদযাত্রা

ছবি: সংগৃহীত


সিলেটে পদযাত্রা করেছে বিএনপি। শুক্রবার (১৮ আগস্ট) বিকালে এ কর্মসূচিতে ১ দফা দাবি জানানো হয়। বিকালে রেজিস্টারি মাঠ থেকে পদযাত্রা শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। কর্মসূচিতে সিলেট জেলা, মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, ৪২টি ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

পদযাত্রার পর সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাছেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আহমদ সহ প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ: