ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধহপুর গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৯ আগস্ট) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধহপুর গ্রামে পুকুর থেকে তাদের ভাসমান দেহ উদ্ধার করা হয়েছে।
মারা যাওয়া শিশু দুজনের নাম হলো, প্রীতম সরকার (২) ও নিঝুম সরকার (৪)। তারা দুজন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধহপুর গ্রামের নিখিল সরকারের সন্তান।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান,গর্ন্ধহপুর গ্রামের নিখিল সরকারের সন্তান বড় ছেলে ইন্দ্রজিতের সঙ্গে গোসল করতে যায় প্রীতম সরকার (২) ও নিঝুম সরকার (৪)। তখন ইন্দ্রজিৎ গোসল শেষ করে ঘরে ফিরে আসে। তবে গোসল শেষ করে ফেরেনি প্রীতম ও নিঝুম। পরে ছোট ছেলেকে খুঁজতে যায় মা। এসময় তিনি দৌড়ে পুকুরের পাড়ে যান, পুকুর পাড়ে গিয়ে প্রথমে প্রীতমের দেহ ভাসতে দেখেন মা। এরপর পুকুর পাড়ে দাঁড়িয়েই চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দৌড়ে এসে পুকুরে অনেক খুঁজাখুজি করে আরেক শিশু নিঝুমের দেহও পাওয়া যায়। পরে শিশুজনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুর বিষয়টি জৈন্তাবার্তাকে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। শিশু দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে না জানিয়ে তিনি বলেন, তাদের বাবা মার অনুরোধে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম সি




