আগামী ডিসেম্বর-জানুয়ারীতে কোন নির্বাচন হবে না: এম নাসের রহমান
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫০ AM

আগামী ডিসেম্বর-জানুয়ারীতে কোন নির্বাচন হবে না: এম নাসের রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৩ ১২:১৪:৪৬ PM

আগামী ডিসেম্বর-জানুয়ারীতে কোন নির্বাচন হবে না: এম নাসের রহমান

ছবি: সংগৃহীত


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, আগামী ডিসেম্বর-জানুয়ারীতে কোন নির্বাচন হবে না, এ বিষয়টি শেখ হাসিনাও জানেন। শনিবার বিকেলে শহরের পশ্চিমবাজারস্থ আল আরাফা ব্যাংক প্রাঙ্গন থেকে বিএনপির পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রাপূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি এম নাসের রহমান আরও বলেন, শেখ হাসিনা চাইলেও দেশে কোন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। কারণ বিগত পনের বছর ধরে শেখ হাসিনা তাঁর পারিবারিক আর লুটেরা যে সমাজ সৃষ্টি করেছে। তাঁর এই লুটেরা সিস্টেমের মধ্যে প্রশাসন, পুলিশ, কোর্ট কাচারি সব একাট্টা হয়ে গেছে। তার এ অনিবার্য পতনের সাথে ওদেরও পতন ঘটবে। তাই এ লুটেরারা সুষ্ঠু নির্বাচন করতে দেবে না।

জেলা বিএনপির সহ সভাপতি সাবেক চেয়ারম্যান ফয়সল আহমদ ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলার সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ সভাপতি নাসির উদ্দিন মিঠু, সহ সভাপতি মো: হেলু মিয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশীদ প্রমূখ।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জিএমএ মুক্তাদির রাজু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্রধরসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল এবং বিভিন্ন উপজেলা, পৌর বিএনপির নেতৃবৃন্দ।

এদিকে সমাবেশের পর মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বে বিশাল পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের এম সাইফুর রহমান সড়কের হামিদিয়া পয়েন্টে গেলে পূর্ব থেকে অবস্থান নেওয়া বিপুল সংখ্যক পুলিশ পদযাত্রাটি সেখানে আটকে দেয়। এসময় দলীয় সভাপতি এম নাসের রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়।

এম সি