‘বেগম জিয়াকে রেখে দেশে কোন এক তরফা নির্বাচন করতে দেওয়া হবে না’
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫১ PM

‘বেগম জিয়াকে রেখে দেশে কোন এক তরফা নির্বাচন করতে দেওয়া হবে না’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৩ ১২:২৬:১১ PM

‘বেগম জিয়াকে রেখে দেশে কোন এক তরফা নির্বাচন করতে দেওয়া হবে না’

ছবি: সংগৃহীত


জনগনের প্রত্যক্ষ ভোটে বার বার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। দেশে তার সুচিকিৎসা সম্ভব নয়। ডাক্তাররা জানিয়েছেন বিদেশে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখেছে। তারা এখন বেগম জিয়াকে ছাড়া দেশে একতরফা নীশিরারাতের আরেকটি প্রহসনের নির্বাচন করার দিবাস্বপ্ন দেখছে। দেশের মানুষ জেগে উঠেছে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তার সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। বেগম জিয়াকে রেখে দেশে কোন এক তরফা নির্বাচন করতে দেওয়া হবে না।

শনিবার বিকেলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেগম জিয়াকে রেখে দেশে কোন এক তরফা নির্বাচন করতে দেওয়া হবে না:খন্দকার মুক্তাদির

নগরীর রেজিস্ট্রারী মাঠে আয়োজিত সবাবেশে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্ব, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আহমদ, সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল ও নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করে দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু গুরুতর অসুস্থ থাকাবস্থায়ও সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। শুধুমাত্র বেগম জিয়াই নন, দেশের সাধারণ মানুষ আজ নির্যাতিত। দেশবাসী নিজেদের ভোটাধিকার, বাক স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। এমন পরিস্থিতিতে এউ সরকারের পতন নিশ্চিত করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্টা করা না হলে দেশ এই সংকট থেকে মুক্ত হবে না।

এসময় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-  ফখরুল ইসলাম ফারুক, একেএম তারেক কালাম, ইকবাল বাহার চৌধুরী, শহিদ আহমদ(চেয়ারম্যান), সৈয়দ মিসবাহ উদ্দিন, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, ডাঃ নাজমুল ইসলাম, আমির হোসেন, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, গোলাম রব্বানী, ইকবাল আহমদ, সামিয়া বেগম চৌধুরী, নিহার রঞ্জন দাস, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, আব্দুল হাকিম চৌধুরী, সুরমান আলী, কামরুল হাসান সাহীন, আনোয়ার হোসেন মানিক, সৈয়দ সাফেক মাহবুব, মুর্শেদ আহমদ মুকুল, হুমায়ুন আহমেদ মাসুক, এড. আবু তাহের, এড. মোমিনুল ইসলাম মোমিন, নেওয়াজ বক্ত তারেক, কোহিনুর আহমদ, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, এড. সাঈদ আহমদ, রফিকুল ইসলাম শাহপরান, শাকিল মোর্শেদ, এড. মুজিবুর রহমান, শামীম আহমদ, শফিকুর রহমান, এড. আল আসলাম মুমিন, শামীম মজুমদার, মতিউল বারী খুর্শেদ, মুফতি নিহাল প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা