শাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত হলেন ছাত্রলীগ নেতা রিশাদ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫২ PM

শাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত হলেন ছাত্রলীগ নেতা রিশাদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৩ ১২:০০:২৭ PM

শাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত হলেন ছাত্রলীগ নেতা রিশাদ

ছবি : নিজস্ব


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের একটি গ্রুপের নেতা মোজাহিদুল ইসলাম রিশাদকে ধারাবাহিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

এই আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবৈধভাবে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খলা সৃষ্টির ধারাবাহিক প্রচেষ্টা চালানো ও সাধারণ শিক্ষার্থীদের অত্যাচার নির্যাতনের অভিযোগ উঠেছে মোজাহিদুল ইসলাম রিশাদ এর বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষ কর্তৃক গঠিত কমিটির সুপারিশের আলোকে ইংরেজি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. রিশাদ ঠাকুরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তিনি কখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।

এর আগে ১৮ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বরাবর রিশাদের বিরুদ্ধে গালাগালি, মারধর ও মেরে ফেলার হুমকির অভিযোগ দেন নুর মো. বায়েজিদ। তিনি অভিযোগে বলেন, হলে ভর্তির বিষয়ে আলাপ করতে আমাদের গ্রুপের ব্যাচমেটদের নিয়ে একটি মিটিং ডেকেছিলাম। রিশাদকে না জানিয়ে এ মিটিং ডাকায় আমাকে তার রুমে ডাকেন।সেখানে গেলে তিনি আমাকে গালাগালি, মারধর ও মেরে ফেলার হুমকি দেন।

জানা যায়, মারধরের শিকার বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়ার অনুসারী। তবে গ্রুপটি সুমন মিয়া ও রিশাদসহ চারজন নেতা সমন্বিতভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।


এম সি



শীর্ষ সংবাদ:

সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা