লন্ডনে সোলসের কনসার্ট, থাকছে বন্যার্তদের জন্য সাহায্য
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৯ AM

লন্ডনে সোলসের কনসার্ট, থাকছে বন্যার্তদের জন্য সাহায্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৪ ০৫:৩৪:৩৭ AM

লন্ডনে সোলসের কনসার্ট, থাকছে বন্যার্তদের জন্য সাহায্য

ছবি: সংগৃহীত


দেশের ঐতিহ্যবাহী ব্যান্ড সোলসের পাঁচ দশক পূর্তিতে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্টের। তবে ঢাকা নয়, লন্ডন মাতাবেন সোলস সদস্যরা। জানা গেছে, ‘গানে গানে বাংলাদেশ’ শিরোনামে আয়োজন করা হয়েছে কনসার্টটির। 

তবে সোলসের ৫০ বছর পূর্তিউৎসব কনসার্ট যে শুধু দর্শক-শ্রোতাদের আনন্দ দেবে, তা নয়। এই কনসার্টের মাধ্যমে উপকৃত হবেন দেশের বানভাসীরাও। কনসার্টটি থেকে পাওয়া অর্থ বন্যাকবলিত দেশবাসীর সহায়তায় ব্যবহৃত হবে, সামাজিক মাধ্যমে এমনটিই জানিয়েছে কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান। তাদের কথায়, বাংলাদেশের এই দুর্যোগময় মুহূর্তে প্রবাসীদের পক্ষ থেকে এ আয়োজন; বন্যাকবলিত দেশবাসীর সহায়তায় এই পরিকল্পনা।

শুধু সোলসই নয়, কনসার্টটিতে মঞ্চ মাতাবেন নন্দিত কণ্ঠশিল্পী ও রেনেসাঁর ব্যান্ডের সদস্য নকীব খান। আরও পারফর্ম করবেন ভার্সেটাইল কণ্ঠশিল্পী ও অরবিট ব্যান্ডের তারকা পলাশ, রিয়েলিটি শো সারেগামাপা তারকা অবন্তী সিঁথি। এর বাইরেও অমিত, ইনা খান, ফারজানা বিথিসহ আরও কয়েকজন তরুণ শিল্পীএ আয়োজনে অংশ নেবেন বলে শোনা যাচ্ছে।

জানা যায়, সোলসের ৫০ বছর পূর্তিউৎসবের দিনে লন্ডনের স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হবে এই সংগীতায়োজন। চলবে রাত ১১টা পর্যন্ত।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব